খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশে-বিদেশে, নামে-বেনামে অঢেল সম্পদের মালিক ফারইস্টের নজরুল

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ণ
দেশে-বিদেশে, নামে-বেনামে অঢেল সম্পদের মালিক ফারইস্টের নজরুল

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েলিংটনে বাড়ি কেনেন ফারইস্টের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। শুধু আমেরিকায় নয়, রাজধানীর অভিজাত এলাকা বারিধারা, গুলশান, বসুন্ধরা, নিকুঞ্জ, মাতুয়াইল, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তার একাধিক বাড়ি, প্লট, ফ্ল্যাট ও জমিসহ অঢেল সম্পদ রয়েছে। ২০১৫ সালে আমেরিকার বাড়ি কিনতে খরচ হয় ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা তিন কোটি টাকার বেশি)। যা তিনি বৈধ পথে নেন নি। 

প্রায় ২০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক এ ব্যক্তি অভিজাত ক্লাবের সদস্য হবেন না, তাই কি হয়! দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে জানা গেছে, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব ও গুলশান ক্লাবসহ ১৪টি অভিজাত ক্লাবের সদস্য নজরুল ইসলাম।

৪৫ কোটি টাকার দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে সম্পদসহ বিভিন্ন দুর্নীতির সত্যতা স্বীকার করেছেন নজরুল ইসলাম। আজ (সোমবার) রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৩ অক্টোবর গ্রেপ্তারের পর নজরুল ইসলামকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ (সোমবার) সিএমএম আদালত কারাগারে পাঠিয়েছে। তার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিতে পারেননি দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. মশিউর রহমান।

এ বিষয়ে দুদক উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, অনুসন্ধানে নজরুল ইসলামের বিপুল পরিমাণ সম্পদের তথ্য-উপাত্ত পাওয়া গেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে দেশে-বিদেশে এসব সম্পদ থাকার কথা স্বীকারও করেছেন।

নজরুল ইসলাম ও তার পরিবারের সবাই মার্কিন নাগরিক

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, নজরুল ইসলাম ও তার পুরো পরিবার আমেরিকার নাগরিক। নজরুল ইসলাম ২০১৫ সালে ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা তিন কোটি টাকার বেশি টাকা পাচার করে আমেরিকার ওয়েলিংটনে বাড়ি কেনেন। আর ঢাকার বারিধারায় ৮ কাঠা জমির ওপর পুতুল হাউজ নামে একটি ট্রিপ্লেক্স হাউজ রয়েছে নজরুলের, যা মূলত বিদেশিদের ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কিনেছিলেন।

গুলশান-১ এ ভাসাবি রেস্টুরেন্টের পেছনে ৩ হাজার ২০০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট, বারিধারার ডিএইচওএসে ২ হাজার ৮৪১ বর্গ ফুটের একটি ফ্ল্যাট, গুলশান-২ এ ৫ কাঠার ওপর দোতলা ভবনসহ অফিস এবং বসুন্ধরার ব্লক-জি’র সায়েম সোবহান রোডে (বাসা নং ২০/৩/৫) ৩ হাজার ৬০০ বর্গ ফুটের একটি ফ্ল্যাটও রয়েছে নজরুলের। এছাড়া, উত্তরার নিকুঞ্জে পুতুল হাউজ নামে তিন কাঠার ওপর একটি ডুপ্লেক্স বাড়ি, মাতুয়াইল ও যাত্রাবাড়ীতে দুই কোটি টাকা মূল্যের প্লট, নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় যৌথ মালিকানায় প্রাইম শপ নামে ১৮ কোটি টাকা বিনিয়োগে একটি কোম্পানি এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলু কেনা ও চাষাবাদের জন্য বিপুল পরিমাণ জমি ক্রয় করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক।

অভিযোগ রয়েছে, তিনি ২০১৪ সালে ফারইস্টের নামে ৩৬, তোপখানা রোডে ২০৭ কোটি টাকার জমি কেনার সময় অন্যদের সঙ্গে ২৮ কোটি টাকা ভাগাভাগি করেন। যার মধ্যে তিনি ৬ কোটি টাকা পান। ওই জমি বিক্রেতা আজহার হোসেন খানের সঙ্গে বিভিন্ন ব্যবসায় জড়ান নজরুল। জমি বিক্রেতার কাছ থেকে নিজের ব্যাংক হিসাবে ১০ কোটি ও স্ত্রীর ব্যাংক হিসাবে ৯ কোটি ৫০ লাখ টাকা স্থানান্তর করে পাচার করেছেন।

এছাড়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফারইস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ খালেক তার নিজের ও পরিচিত লোকদের মালিকানায় থাকা ১১টি প্রতিষ্ঠানের নামে-বেনামে ৫৯১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন বলেও প্রমাণ পেয়েছে  দুদক। ওই অর্থ আত্মসাতে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা জড়িত বলে রিমান্ডে স্বীকার করেছেন। এম এ খালেক, তার ছেলে শাহরিয়ার খালেদ, প্রাইম ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ফাউন্ডেশন ইত্যাদি কোম্পানি দেখিয়ে ঋণের নামে ওই অর্থ আত্মসাৎ করেন।

এদিকে, নজরুল ইসলাম ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব ও গুলশান ক্লাবসহ ১৪টি ক্লাবের সদস্য। তিনি ২০১৬ সালে ১০ লাখ টাকা দিয়ে একটি ক্লাবের সদস্য হন। আর বারিধারা ক্লাবে দুই লাখ টাকা দিয়ে সদস্য হন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নজরুল ইসলামের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের অধিকাংশ তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের পাশাপাশি নজরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

অপর আসামিরা হলেন— ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের স্ত্রী ও মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক তাসলিমা ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ, সাবেক পরিচালক মো. হেলাল মিয়া, শাহরিয়ার খালেদ, নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, ডা. মো. মনোয়ার হোসেন, কে এম খালেদ, এম এ খালেক ও তার স্ত্রী সাবিহা খালেক, তাদের মেয়ে সারওয়াৎ খালেদ সিমিন, সাবেক পরিচালক মো. মিজানুর রহমান, মো. মোজ্জাম্মেল হোসেন ও রাবেয়া বেগম, সাবেক পরিচালক প্রফেসর ড. ইফফাৎ জাহান, সাবেক স্বতন্ত্র পরিচালক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন ও কাজী ফরিদ উদ্দিন আহমেদ, সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, সাবেক এক্সিকিউটিভ অফিসার গোলাম কিবরিয়া ও সাবেক শাখা ম্যানেজার এস এম মোর্শেদ, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার আমির মো. ইব্রাহিম, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের এমডি মো. আজহার খান ও ওই প্রতিষ্ঠানের পরিচালক মো. সোহেল খান।

মামলায় অভিযোগ আনা হয়েছে যে, আসামিরা প্রতিষ্ঠানটির অনুকূলে ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমিসহ ভবন ২০৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে স্থানান্তর করেছেন এবং অবৈধ উৎস গোপন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি