সরিয়ে নেওয়া হচ্ছে বিমান: বাড়ছে আগুনের তীব্রতা
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকার ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। আগুনের কাছাকাছি থাকা বিমানগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে সম্ভাব্য ক্ষতি এড়ানো হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ২৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলী চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস শনাক্তের কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।






আপনার মতামত লিখুন