খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সরিষাবাড়ীতে বিএনপি’র উদ্যেগে তারেক রহমানের সাক্ষাৎকার পর্ব বড় পর্দায় প্রচার

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: 
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ
সরিষাবাড়ীতে বিএনপি’র উদ্যেগে তারেক রহমানের সাক্ষাৎকার পর্ব বড় পর্দায় প্রচার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার পর্বটি বর্ড়পদায় প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব উপজেলা বিএনপি’র আয়োজনে পৌর সভার আরামনগর বাজার ছাগল হাট এলাকায় এ প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রচার অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ফরিদুল কবীর তালুকদার শামীম বক্তব্য রাখেন।

প্রধান অতিথী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন“ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষতি ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য তাঁর রাজনৈতিক দিকনির্দেশনা ও রাষ্ট্র পরিচালনার চিন্তাধারা জানা জরুরি। বিবিসি বাংলায় দেওয়া তাঁর সাক্ষাৎকারে গুরুর্ত্বপূণ বিষয় উঠে এসেছে, যা আমাদের ভবিষৎ রাজনীতির জন্য দিকনির্দেশনা দেবে।

এ লক্ষকে সামনে রেখে সরিষাবাড়ী উপজেলার জনগুরুত্বপূর্ন পৌর সভা ও প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ সাক্ষাৎকার র্প্রদশনের পরিকল্পনা গ্রহন করেছে। যাতে তৃণমূল নেতাকর্মীরা তারেক রহমান এর বার্তা সঠিকভাবে জানতে পারেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। অনান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ড়পদায় র্প্রদশনী দখতে বিপুল সংখ্যক নের্তা-কমী ও সাধারণ দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। র্দীঘদনি পর গণমাধ্যমে প্রচারতি তারেক রহমানের সাক্ষাৎকারকে ঘিরে সরিষাবাড়ী বিএনপি নের্তা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছডিয়ে পড়ে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি