চাকসু : অতীশ দীপঙ্কর হল সংসদের ফলাফল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়,সহ-সভাপতি (ভিপি) পদে রিপুল চাকমা ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. কবির আলী ১৭২ ভোট পেয়ে জয় লাভ করেন।
এছাড়া,সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অনন্ত কীর্ত্তনীয়া পেয়েছেন ১৭৫ ভোট,খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে রুমনজয় তঞ্চঙ্গ্যা ২৯৭ ভোটে জয়ী,সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মনষা ত্রিপুরা ৩০৫ ভোটে বিজয়ী,
আর দপ্তর সম্পাদক পদে অরিয়ন চাকমা ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
চবি ক্যাম্পাসে এখনো বিভিন্ন হল ও হোস্টেলের ফলাফল আসছে একে একে। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।






আপনার মতামত লিখুন