জামালপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রেশন কার্যক্রম। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত মেরিট কেয়ার একাডেমি অ্যান্ড কোচিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন ঘোষণা করেন কিশোরকণ্ঠের জামালপুর জেলার চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠের পরিচালক আবু সায়েম, শিক্ষক-অভিভাবকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, কিশোরকণ্ঠ সবসময় তরুণ প্রজন্মের মেধা ও নৈতিকতার বিকাশে কাজ করে যাচ্ছে। এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ গড়ে তুলতে চাই।”
পরিচালক আবু সায়েম বলেন, প্রতি বছর হাজারো শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। আমরা চাই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়। শিক্ষা শুধু পাঠ্যবই নয়, এটি মানবিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিরও মাধ্যম।

অনুষ্ঠানের শেষে জানানো হয়, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।






আপনার মতামত লিখুন