খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য হলেন ইমাম হোসাইন ইমন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য হলেন ইমাম হোসাইন ইমন

শিক্ষা, সমাজসেবা, ব্যবসা ও সাংগঠনিক ক্ষেত্রে ব্যতিক্রমী ও আলোকিত নাম লায়ন জি.এম. ইমাম হোসাইন ইমন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব সম্প্রতি ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। একজন বিশিষ্ট সংগঠক, সমাজ সেবক, সফল ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তিনি সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় জন্মগ্রহণকারী লায়ন জি.এম. ইমাম হোসাইন ইমন বর্তমানে লায়ন ইমন একাধিক সফল প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।তিনি প্লেজার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, জান্নাত ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও,  ড্রিম লাক্সারি বিল্ডার্স লিমিটেড, হুররাম প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এবং রাজ পল্লী রিসোর্ট লিমিটেডের এমডি হিসেবে ব্যবসাকে এগিয়ে নিচ্ছেন।

এছাড়া বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, পিএলসি (কক্সবাজার) এবং “নিউজ ২১ বাংলা টিভি লিমিটেডের পরিচালক তিনি।

পূর্বে তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ কোম্পানি লিমিটেড-এ উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ওভারসীজ হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায়িক ক্ষেত্রে তাঁর দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি বহু সম্মাননা অর্জন করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেস্ট অফ পারফরম্যান্স অ্যাওয়ার্ড (Best of Performance Award),গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (Gold Medal Award),তিনবার ফরেন অ্যাওয়ার্ড (Foreign Award 3 time Achieve), দুইবার হজ অ্যাওয়ার্ড (Hajj Award 2 Time Achieve), বেস্ট অফ অর্গানাইজেশনস অ্যাওয়ার্ড (Best of Organisations Award) উল্লেখযোগ্য।

এছাড়াও তিনি পেশাগত দক্ষতা বাড়াতে ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তিনি ইন্স্যুরেন্স একাডেমি, ঢাকা থেকে ডিপ্লোমা কোর্স ইন ইসলামী ইন্স্যুরেন্স বিপণন সম্পন্ন করেন। বর্তমানে তাঁর মানবধিকার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গবেষণা চলমান।

সামাজিক কর্মকাণ্ড

লায়ন জি.এম. ইমাম হোসাইন ইমন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও সংগঠক। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা বিশেষভাবে প্রশংসনীয়:

প্রতিষ্ঠাতা ও সভাপতি, হযরত ইমাম হোসাইন (রাঃ) মাদ্রাসা ও মসজিদ, সভাপতি, হাজীগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, চার্টার প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা মডেল সিটি, জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সভাপতি, নিউ টাউন ২নং রোড, সেক্রেটারি জেনারেল, বীমা কল্যাণ সোসাইটি, ঢাকা, জয়েন্ট সেক্রেটারি ও অর্থ সম্পাদক, ঢাকাস্থ চাঁদপুর সমিতি, সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর উন্নয়ন সংস্থা এবং ঢাকাস্থ চাঁদপুর ফোরাম।

লায়ন ইমাম হোসাইন ইমন বহুমুখী কর্মজীবনে উদ্যোগ গ্রহণে আগ্রহী ও সামাজিক সেবামূলক কাজে নিবেদিতপ্রাণ। তিনি উদ্যোক্তা তৈরির মাধ্যমে সামাজিক উন্নয়ন এবং আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে সবক্ষেত্রে দক্ষতা অর্জনে মনোযোগী। তাঁর শখের মধ্যে রয়েছে সামাজিক কাজ করা এবং সুযোগ পেলে দেশ-বিদেশে ভ্রমণ করা। তিনি বাংলাদেশের সবগুলো জেলা এবং যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, কাতার, সৌদি আরব, ভারত, নেপাল, ভুটানসহ আরও অনেক রাষ্ট্র ভ্রমণ করেছেন।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ