শিক্ষা, সমাজসেবা, ব্যবসা ও সাংগঠনিক ক্ষেত্রে ব্যতিক্রমী ও আলোকিত নাম লায়ন জি.এম. ইমাম হোসাইন ইমন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব সম্প্রতি ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। একজন বিশিষ্ট সংগঠক, সমাজ সেবক, সফল ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তিনি সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় জন্মগ্রহণকারী লায়ন জি.এম. ইমাম হোসাইন ইমন বর্তমানে লায়ন ইমন একাধিক সফল প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।তিনি প্লেজার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, জান্নাত ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ড্রিম লাক্সারি বিল্ডার্স লিমিটেড, হুররাম প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এবং রাজ পল্লী রিসোর্ট লিমিটেডের এমডি হিসেবে ব্যবসাকে এগিয়ে নিচ্ছেন।
এছাড়া বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, পিএলসি (কক্সবাজার) এবং “নিউজ ২১ বাংলা টিভি লিমিটেডের পরিচালক তিনি।
পূর্বে তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ কোম্পানি লিমিটেড-এ উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ওভারসীজ হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়িক ক্ষেত্রে তাঁর দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি বহু সম্মাননা অর্জন করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেস্ট অফ পারফরম্যান্স অ্যাওয়ার্ড (Best of Performance Award),গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (Gold Medal Award),তিনবার ফরেন অ্যাওয়ার্ড (Foreign Award 3 time Achieve), দুইবার হজ অ্যাওয়ার্ড (Hajj Award 2 Time Achieve), বেস্ট অফ অর্গানাইজেশনস অ্যাওয়ার্ড (Best of Organisations Award) উল্লেখযোগ্য।
এছাড়াও তিনি পেশাগত দক্ষতা বাড়াতে ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তিনি ইন্স্যুরেন্স একাডেমি, ঢাকা থেকে ডিপ্লোমা কোর্স ইন ইসলামী ইন্স্যুরেন্স বিপণন সম্পন্ন করেন। বর্তমানে তাঁর মানবধিকার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গবেষণা চলমান।
সামাজিক কর্মকাণ্ড
লায়ন জি.এম. ইমাম হোসাইন ইমন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও সংগঠক। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা বিশেষভাবে প্রশংসনীয়:
প্রতিষ্ঠাতা ও সভাপতি, হযরত ইমাম হোসাইন (রাঃ) মাদ্রাসা ও মসজিদ, সভাপতি, হাজীগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, চার্টার প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা মডেল সিটি, জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সভাপতি, নিউ টাউন ২নং রোড, সেক্রেটারি জেনারেল, বীমা কল্যাণ সোসাইটি, ঢাকা, জয়েন্ট সেক্রেটারি ও অর্থ সম্পাদক, ঢাকাস্থ চাঁদপুর সমিতি, সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর উন্নয়ন সংস্থা এবং ঢাকাস্থ চাঁদপুর ফোরাম।
লায়ন ইমাম হোসাইন ইমন বহুমুখী কর্মজীবনে উদ্যোগ গ্রহণে আগ্রহী ও সামাজিক সেবামূলক কাজে নিবেদিতপ্রাণ। তিনি উদ্যোক্তা তৈরির মাধ্যমে সামাজিক উন্নয়ন এবং আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে সবক্ষেত্রে দক্ষতা অর্জনে মনোযোগী। তাঁর শখের মধ্যে রয়েছে সামাজিক কাজ করা এবং সুযোগ পেলে দেশ-বিদেশে ভ্রমণ করা। তিনি বাংলাদেশের সবগুলো জেলা এবং যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, কাতার, সৌদি আরব, ভারত, নেপাল, ভুটানসহ আরও অনেক রাষ্ট্র ভ্রমণ করেছেন।