বিএনপিকে বিজয়ী করা এখন সময়ের দাবি: অধ্যক্ষ সোহরাব উদ্দিন
কুষ্টিয়া জেলা ছাত্রদলের এক সমাবেশে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়। এটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আন্দোলনের রূপরেখা, যা জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা সম্ভব, যেখানে থাকবে সাংবিধানিক ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক স্বাধীনতা এবং সুশাসনের নিশ্চয়তা। এই লক্ষ্য অর্জনে ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে বিএনপিকে বিজয়ী করা এখন সময়ের দাবি।
সভায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ সদর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন