সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাজার সূত্রে জানা যায়, দিন শেষে কোম্পানিটির ২১ কোটি ৯০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দিনের সর্বোচ্চ লেনদেন।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, যার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার। তৃতীয় অবস্থানে থাকা রহিমা ফুড লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৮ লাখ ১১ হাজার টাকার।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, রবি আজিয়াটা, সামিট এলায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।






আপনার মতামত লিখুন