ডিএসইতে দরপতনের শীর্ষে ইউনিয়ন ব্যাংক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। ডিএসই সূত্র জানায়, বুধবার কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, যার শেয়ার দর কমেছে ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি-এর শেয়ার দর কমেছে ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ।
ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য: আইসিবি ইসলামিক ব্যাংক ৮.০০%,ন্যাশনাল ব্যাংক ৭.৮৯%,পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস ৭.৬৯%,রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৬.৯৭%,ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট ৬.৬৭%,কে এন্ড কিউ (বাংলাদেশ) ৬.৪৪%,প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স ৬.২৫%






আপনার মতামত লিখুন