ডিএসই লেনদেনে শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের তালিকায় সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্র জানায়, বুধবার কোম্পানিটির ২২ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা কোম্পানিটিকে লেনদেন তালিকার শীর্ষে বসিয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অবস্থান করছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন-এর শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা।
এছাড়া, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি হলো: সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ,কে এন্ড কিউ (বাংলাদেশ) ,সামিট এলায়েন্স পোর্ট,প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি,পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি,প্রগতি ইন্স্যুরেন্স,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি






আপনার মতামত লিখুন