প্রগতি ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, যার শেয়ারদর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ।
আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ।
এছাড়া, ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এসআইবিএল, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, লিগাসি ফুটওয়ার এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
বাজার বিশ্লেষকদের মতে, ইন্স্যুরেন্স ও ব্যাংকিং খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ফলে এদিন বেশ কিছু শেয়ারদরের উল্লম্ফন দেখা গেছে।






আপনার মতামত লিখুন