বিচারিক প্রক্রিয়ায়ই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে: সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের ভাগ্য কোনো নির্বাহী আদেশে নয়, বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারণ হবে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছে। তবে কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। এ বিষয়ে যা হবে, তা আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
তিনি অভিযোগ করে বলেন, “গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নেই। বরং তারা বিদেশের মাটিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।” সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বিএনপির আসন্ন নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই চলছে। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও নিয়মতান্ত্রিকভাবে যাচাই শেষে আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে নামতে খুব শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিল ঘোষণার পর।
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, গণতন্ত্র রক্ষায় সব ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, জাতীয় জীবনে নতুন কোনো সংকট তৈরি করতে পারে—এমন অপ্রয়োজনীয় বিষয় সামনে আনা উচিত নয়






আপনার মতামত লিখুন