খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মিথিলার ‘স্বামী’ সৃজিতের সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
মিথিলার ‘স্বামী’ সৃজিতের সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে তোলপাড়

‘আমরা দুজনে খুব ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’ সুস্মিতা চ্যাটার্জির ভাষ্য।

টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছে। সম্প্রতি দুর্গাপূজার সময় তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এই গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দেয়।

সোমবার (২৯ অক্টোবর) সৃজিত নিজের সামাজিকমাধ্যমে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। এর মধ্যে সৃজিত ও সুস্মিতার একে অপরের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়, যা নেটিজেনদের মাঝে নানা কৌতূহল তৈরি করে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ছবির এই ‘প্রেমময় দৃষ্টির’ কারণ জানতে চাওয়া হলে সুস্মিতা বিষয়টিকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন।

সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করেন। এই কাজের সুবাদেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না।

সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হয় এবং বর্তমানে তিনি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন মিথিলা। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।

সৃজিতের সঙ্গে মিথিলা অনেকদিন ধরেই এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছিল দুই বিনোদন পাড়ায়। সম্প্রতি এক পডকাস্টে নিয়ে একরকম অস্পষ্টই থেকে যান অভিনেত্রী।  সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’

এরই মধ্যে সুস্মিতার সঙ্গে সৃজিতের এই মেলামেশা নানা জল্পনা আরও বাড়িয়ে দিল তাদের অনুরাগীদের মাঝে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি