পূজা বিঘ্ন ঘটানোর জন্য পাহাড়ে একটি ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল:তবে সেই চক্রান্ত সফল হয়নি
জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পূজা বিঘ্ন ঘটানোর জন্য পাহাড়ে একটি ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। তবে সেই চক্রান্ত সফল হয়নি। একজনকে আটক করা হলেও পরে প্রমাণিত হয় তিনি ঘটনায় জড়িত ছিলেন না। তাই দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শুরুতে ধর্ষণের ঘটনা সামনে এনে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল। তবে এবার সারাদেশে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সক্রিয় ছিল।”
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পূজা আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ও করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।






আপনার মতামত লিখুন