জাতীয় পার্টি নেতা কাজী মামুনুর রশীদ ছয় দিনের রিমান্ডে
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশ করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে, অন্যদিকে আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করে।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে একই মামলায় ১৭ সেপ্টেম্বর প্রধান আসামি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী এবং তার সহযোগী গোলাম মোস্তফা আজাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। ১৫ সেপ্টেম্বর এনায়েত করিমকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় এনায়েতকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল।






আপনার মতামত লিখুন