ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে বারাকা পাওয়ার
বারাকা পাওয়ার
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহ (২১ সেপ্টেম্বর–২৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বারাকা পাওয়ার দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় বলা হয়েছে, সপ্তাহজুড়ে বারাকা পাওয়ারের শেয়ার দর ২০.৭২ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১১ টাকা ১০ পয়সা, আর সপ্তাহের শেষ কর্মদিবসে এটি দাঁড়িয়েছে ৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে দর কমেছে ২ টাকা ৩০ পয়সা।
পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ৬ টাকা ৮০ পয়সা, আর সপ্তাহের শেষে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ টাকা ৪০ পয়সায়। এতে ২০.৫৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সার দরপতন ঘটেছে।
তৃতীয় স্থানে অবস্থান করছে ইন্টারন্যাশনাল লিজিং। এর শেয়ার দর ১৮.৭৫ শতাংশ কমে সপ্তাহের শেষ কর্মদিবসে ১ টাকা ৩০ পয়সা হয়েছে, আগের সপ্তাহের শেষ কর্মদিবসে যা ছিল ১ টাকা ৬০ পয়সা।
সাপ্তাহিক দরপতনের তালিকায় আরও রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক, সুহৃদ ইন্ডাষ্ট্রিজ এবং হামিদ ফেব্রিক্স।






আপনার মতামত লিখুন