ডিএসইতে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
ইন্টারন্যাশনাল লিজিং
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসইর সর্বশেষ তথ্যে দেখা যায়, বুধবার (২৭ আগস্ট) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিকেল, যার শেয়ারদর ৫ দশমিক ২১ শতাংশ কমেছে। আর ডমিনেজ স্টিল তৃতীয় স্থানে রয়েছে, যার শেয়ারদর ৪ দশমিক ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে।
শেয়ার দর পতনের তালিকায় আরও রয়েছে— মুন্নু সিরামিক, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড ওয়ান, এস. আলম কোল্ড রোল্ড স্টিল, একমি পেস্টিসাইডস, মুন্ন ফেব্রিক্স, সিলকো ফার্মা এবং নর্দার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।






আপনার মতামত লিখুন