রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা: শিক্ষার্থীরা অবরুদ্ধ করলো প্রশাসনকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরী ভবনের বারান্দায় পোষ্য কোটা ইস্যুতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে কিছুক্ষণ অবরুদ্ধ রাখে।
ঘটনার আগে দুপুরে উপ-উপাচার্যদের বাসভবনে তালা দেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। পরে জুবেরী ভবনের দিকে আসার সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসে। এক শিক্ষক ও ছাপাখানার কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়।
রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “পোষ্য কোটাকে সামনে এনে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। আমরা সকল ছাত্রদলের সঙ্গে একাত্ম হয়ে এই অযৌক্তিক কোটার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছি এবং দাবি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, শান্তিপূর্ণ অনশনের ওপর পরিকল্পিত হামলা unacceptable, তাই সকল শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে আন্দোলনে যোগ দিতে আহ্বান জানানো হচ্ছে।






আপনার মতামত লিখুন