খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আগামী বছর স্বর্ণের দাম আকাশ ছোয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ
আগামী বছর স্বর্ণের দাম আকাশ ছোয়ার পূর্বাভাস

২০২৬ সালে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করতে পারে। তবে তার আগে স্বল্পমেয়াদে স্বর্ণের বাজারদর ৫-৬ শতাংশ কমতে পারে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি বছরের বাকি সময়জুড়েও এ ধারা বজায় থাকবে বলে মনে করছেন ব্যবসায়ী ও খাতসংশ্লিষ্ট বিশ্লেষকরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া গোল্ড কনফারেন্সে অগমন্টের গবেষণাপ্রধান রেনিশা চেনানি বলেন, ‘দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলোয় (ইটিএফ) এর চাহিদা বেড়ে চলেছে। তবে বর্তমানে স্বর্ণ কেনাবেচা হচ্ছে অনেক বেশি। ফলে স্বল্পমেয়াদে দাম কিছুটা কমে আসতে পারে। এরপর ২০২৬ সালে আবার নতুন রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে মূল্যবান ধাতুটির দাম।’

চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। গত বছরও মূল্যবান ধাতুটির দাম ২৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬৮৮ ডলার ৪১ সেন্টে। এদিন লেনদেনের এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড ৩ হাজার ৬৯৭ ডলার ৫ সেন্টে পৌঁছেছিল। এ সময় ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৭২৬ ডলার ৭০ সেন্টে দাঁড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা, ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয় ও বিনিয়োগকারীদের আস্থা স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। এবিসি রিফাইনারির নিকোলাস ফ্রাপেল বলেন, ‘স্বর্ণের দাম আমাদের প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ছে। ২০২৬ সালে আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়ানোর সম্ভাবনা প্রবল।’

কনসালট্যান্সি মেটালস ফোকাসের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, ‘বছর শেষে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি প্রায় ৩ হাজার ৮০০ ডলারে। তবে এর আগে কিছুটা কমতে পারে। তবে এটিকে নতুন করে বিনিয়োগকারীদের জন্য প্রবেশের সুযোগ হিসেবেই দেখা উচিত। এতে ২০২৬ সালে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।’

এদিকে রূপার বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। শিল্প-কারখানায় ব্যবহার ও বিনিয়োগকারীদের বাড়তি চাহিদার কারণে ধাতুটির দাম ১৪ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল প্রতি আউন্স রুপার দাম ৪২ ডলার ৭০ সেন্টে স্থিতিশীল ছিল।

আম্রপালি গ্রুপ গুজরাটের প্রধান নির্বাহী চিরাগ ঠাক্কার বলেন, ‘প্রচলিত শিল্প-কারখানার ব্যবহার ছাড়াও বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ রুপার বাজারকে শক্তিশালী করে তুলছে।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি