চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন সনাতন ধর্মাবলম্বী লোকের জামায়াতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যোগদানকারী সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরীসহ মোট ২৫ জন জামায়াতের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন।
অধ্যাপক লতিফুর রহমান বলেন, “বিভিন্ন পেশা ও মতের মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন সনাতন ধর্মাবলম্বীও জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছেন। ইনশাআল্লাহ, এ কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।”






আপনার মতামত লিখুন