জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌসীর জানাজা সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন সহকারী অধ্যাপক ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
সকালে সিনেট ভবনে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “রাতে সবাই ক্লান্ত থাকায় এবং পোলিং এজেন্ট না থাকায় সব হল সংসদের গণনা একসাথে শেষ করা যায়নি। সকালে প্রীতিলতা হলের ভোট গণনার সময় ছিল। তখন তিনি সহকর্মীদের সঙ্গে গণনাকেন্দ্রে আসেন। কিন্তু সিনেট হলের দরজার সামনে পৌঁছেই তিনি পড়ে যান।”
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত। জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।






আপনার মতামত লিখুন