খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘ভালো জয় দিয়ে’ এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ণ
‘ভালো জয় দিয়ে’ এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে, ১৪ বলে ১৯ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর তানজিদ তামিমকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন লিটন।

হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের দুঃস্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশই। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

তবে দলীয় ৪৭ রানের মাথায় ফিরে যান তামিম ১৮ বলে ১৪ রান করে। খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল, যদিও সাময়িক সেই চাপ সামলে দেন লিটন এবং তাওহীদ হৃদয়। এই দুই ব্যাটার মিলেই দলকে জয়ের বন্দরে নোঙর করাতে থাকেন। এক সময় দুই জন তুলে নেন ৫০ রানের জুটিও, যদিও কিছুটা ধীরগতিতেই এগোতে থাকেন দুই ব্যাটার।

পরবর্তীতে অধিনায়ক লিটন তুলে নেন ৩৩ বলে নিজের অর্ধশতক। জয়ের জন্য দলের প্রয়োজন ছিল তখন মোটে ১৪ রান। হৃদয়ও দারুণ সঙ্গ দিতে থাকেন লিটনকে। তবে দলের জয় থেকে ২ রান দূরে থাকা অবস্থায় ৫৯ রানেই ফিরে যান টাইগার অধিনায়ক। পরে হৃদয়ের অর্ধশতকের আগেই ১৪ বল বাকি থাকতে, দলের জয় নিশ্চিত হয়ে যায়। এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৫ রানে।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ দল। এদিন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় হংকং।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তানজিম সাকিব।

তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নিজের প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান তিনি, এই ব্যাটার ফেরেন ৪ রানে।শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকেও বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব।

পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন জিসান আলী ও নিজাকাত খান। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকা জিসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানজিম সাকিব। এই ওপেনার ৩০ রান করেন। তার জায়গায় নেমে বেশ আক্রমণাত্মক ইনিংস উপহার দেন ইয়াসিম মুর্তুজা।

মাত্র ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক। তিনি রান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তার দল। একপ্রান্ত আগলে খেলতে থাকা নিজাকাত ৪২ রানে আউট হন। পরে হংকংয়ের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিজাকাতকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। তানজিম ও রিশাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাসকিনও। নিজের শেষ ওভারে আইজাজ খানকে ফেরান এই পেসার।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি