বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল এ২৩এ দ্রুত ভেঙে যাচ্ছে
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (BAS) বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল এ২৩এ দ্রুত ভেঙে একাধিক বড় অংশে বিচ্ছিন্ন হচ্ছে।
এই বিশাল হিমশৈলটি পৃথিবীর প্রাচীনতম বরফখণ্ডগুলোর একটি। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিলচনার আইসশেলফ থেকে আলাদা হয়ে সমুদ্রতলে আটকে যায় এটি। একসময় এর আয়তন ছিল প্রায় ৩ হাজার ৯০০ বর্গকিলোমিটার।
স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, হিমশৈলটি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। সমুদ্রের পানির উষ্ণতা ও বাতাসের তাপমাত্রা বৃদ্ধির ফলে অ্যান্টার্কটিকার স্থিতিশীলতা কমে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে আরও বড় হিমশৈল ভেঙে পড়তে পারে।






আপনার মতামত লিখুন