উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি নতুন নীতিমালার খসড়া অনুমোদন
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তিনটি নীতিমালার খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত খসড়াগুলো হলো— বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎকেন্দ্র স্থাপন নীতিমালা ২০২৫’, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা ২০২৫’ এবং আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ ২০২৫’।
বৈঠকে আরও জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে নীতিমালাগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।






আপনার মতামত লিখুন