খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পেঁয়াজের সিন্ডিকেট সক্রীয়, একমাসে দাম বেড়েছে ৩৩ গুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
পেঁয়াজের সিন্ডিকেট সক্রীয়, একমাসে দাম বেড়েছে ৩৩ গুণ

ঢাকায় এখনো প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মান ও আকারভেদে সর্বনিম্ন ৭৫ টাকা থেকে সর্বোচ্চ ৮৫ টাকায়। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারিতে দাম কমলেও মজুত কম থাকায় সরবরাহ চাপ সামলাতে খুচরায় দাম ধরে রাখতে হচ্ছে। ফলে পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাদের দুশ্চিন্তা কমছে না। 

পাইকাররা বলছেন, দেশে প্রতি বছর মার্চ–এপ্রিল নাগাদ মৌসুমি পেঁয়াজ বাজারে আসে। কিন্তু কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে কৃষকের মজুত ফুরিয়ে যেতে থাকে। ফলে বছরের মাঝামাঝি সময়ে বাজারে সরবরাহ সংকট তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এর প্রভাবে পাইকারি পর্যায়ে দাম বেড়ে যায়, যার প্রভাব খুচরা বাজারেও পড়ে।

তাদের দাবি, সাম্প্রতিক সময়ে কৃষক ও জেলা পর্যায়ের আড়ত থেকে যথেষ্ট সরবরাহ আসছে না। ফলে বাজারে প্রতিদিনের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

কারওয়ান বাজারের পেঁয়াজ আড়তদার আবুল কালাম বলেন, গত তিন সপ্তাহ ধরে আমরা যথেষ্ট পেঁয়াজ পাচ্ছি না। আগে প্রতিদিন ট্রাকে ট্রাকে পেঁয়াজ নামতো, এখন অনেক দিন একটা ট্রাকও আসে না। ভারত থেকে আমদানি কমে যাওয়ার পর স্থানীয় বাজারের ওপর চাপ বেড়েছে, অথচ কৃষকের ঘরে যে পরিমাণ মজুত আছে তা বাজারের চাহিদা মেটানোর মতো নয়। এই ঘাটতির কারণে পাইকারি পর্যায়ে দাম বাড়ছে, স্বাভাবিকভাবেই খুচরাতেও অস্থিরতা তৈরি হচ্ছে।

আরেক পাইকারি ব্যবসায়ী হাশেম আলী বলেন, আমরা চাই স্থিতিশীল বাজার। কিন্তু বাজারে পণ্যই যদি পর্যাপ্ত না থাকে, তাহলে দাম কীভাবে স্থিতিশীল থাকবে? আগে যেখানে প্রতি মণ পেঁয়াজ ১২০০–১৪০০ টাকায় কিনতে পারতাম, এখন সেটি ২২০০–২৫০০ টাকা ছাড়িয়ে গেছে। অনেক খুচরা বিক্রেতা আমাদের কাছ থেকে পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। এর দায় পাইকার বা খুচরা ব্যবসায়ীদের নয়, মূল সমস্যা সরবরাহে। সরকার দ্রুত আমদানি নিশ্চিত না করলে এই অস্থিরতা আরও বাড়বে।

মনিরুল ইসলাম নামের আরেক পাইকারি বিক্রেতা বলেন, এখন বাজারে চাহিদা আছে, কিন্তু জোগান নেই। চাষির ঘরে পেঁয়াজ শেষ হয়ে এসেছে, আর সীমান্ত দিয়ে যেটুকু আসছে, তা পর্যাপ্ত নয়। ব্যবসায়ী হিসেবে আমরা প্রতিদিন ক্রেতাদের চাপের মুখে পড়ছি। অনেকে আমাদের দোষ দিচ্ছেন, কিন্তু বাস্তবে জোগান না থাকলে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজারে প্রতিযোগিতা তখনই হবে যখন প্রচুর পেঁয়াজ ঢুকবে।

অন্যদিকে ভোক্তারা অভিযোগ করছেন, হঠাৎ করে কেজিপ্রতি ২০–২৫ টাকা দাম বাড়ানো অযৌক্তিক। তাদের অভিযোগ, সরবরাহ ঘাটতি দেখিয়ে ব্যবসায়ীরা বাজার অস্থির করছেন।

পেঁয়াজের পাশাপাশি কাঁচামরিচও ভোক্তাদের ভোগান্তি বাড়াচ্ছে। রাজধানীর কাঁচাবাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। ব্যবসায়ীদের মতে, মৌসুমি সরবরাহ কম থাকায় দাম অস্বাভাবিক হারে বেড়েছে।

রাজধানীর আজমপুর কাঁচাবাজারে গৃহিণী শারমিন আক্তার বলেন, এক মাস আগেও পেঁয়াজ কিনতাম ৬৫ টাকায়, এখন সেই একই পেঁয়াজ ৭৫-৮০ টাকায় দিচ্ছে। কাঁচামরিচ তো একেবারেই নাগালের বাইরে চলে গেছে। রান্নাঘরে প্রয়োজনীয় এই জিনিসগুলো ছাড়া উপায় নেই, অথচ দাম দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে।

মাহমুদুল হাসান নামের আরেক ক্রেতা বলেন, হঠাৎ করেই পেঁয়াজ ও মরিচের দাম অনেক বেড়ে গেছে। বাজারে গেলে মনে হয় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। সরকার যদি বাজার নিয়ন্ত্রণে না নামে, সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে।

অবশ্য, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যানেও উঠে এসেছে বাড়তি দামের চিত্র। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাজারদরের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক মাসে খুচরায় পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। বর্তমানে ঢাকায় সর্বনিম্ন ৭৫ টাকা থেকে সর্বোচ্চ ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। যার দাম এক মাস আগেও ছিল ৫৫ থেকে ৬৫ টাকা। আর গত বছর একই সময়ে পেঁয়াজের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা কেজি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি