ডাকসু নির্বাচনে কড়াকড়ি: প্রচারণায় নিষেধাজ্ঞা, শাস্তি জরিমানা থেকে বহিষ্কার পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। পাশাপাশি খাবার পরিবেশন, আর্থিক সহায়তা দেওয়া বা কোনো ধরনের উপঢৌকন বিতরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কার্যক্রমকে সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত শাস্তির মুখে পড়তে হতে পারে।






আপনার মতামত লিখুন