খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রণবীরের শ্যুটিংয়ে বড় বিপত্তি, ১২০ জন হাসপাতালে ভর্তি

মোহাম্মদ রাব্বী
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
রণবীরের শ্যুটিংয়ে বড় বিপত্তি, ১২০ জন হাসপাতালে ভর্তি

লাদাখের লে জেলায় রবিবার রণবীর সিংয়ের আসন্ন ছবি ধুরন্ধর-এর শ্যুটিংয়ের সময় ঘটে এক বড় বিপর্যয়। শ্যুটের খাবার খাওয়ার পর একসঙ্গে ১২০ জন ক্রু ও স্টাফ খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনায় শ্যুটিং আচমকাই বন্ধ হয়ে যায়।

কিছু রোগীর তীব্র ডিহাইড্রেশন দেখা গিয়েছিল, কারও প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, বমি, তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিসের সমস্যা, এমনকী মাথাব্যথা নিয়েও হাসপাতালে ছুটে এসেছিলেন রোগীরা।

হাসপাতালের অবস্থা ও চিকিৎসা

লে জেলার এসএনএম হাসপাতালে সব রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, দিনের শেষে ১২০ জনকে ভর্তি করা হয়, বেশিরভাগের অবস্থা স্থিতিশীল। বর্তমানে মাত্র ৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে কোনও হতাহতের খবর নেই।

উপসর্গ ও চিকিৎসা

কর্মকর্তারা জানাচ্ছেন, আক্রান্তদের মধ্যে তীব্র ডিহাইড্রেশন, পেটে ব্যথা, বমি, গ্যাস্ট্রোএন্টারাইটিস ও মাথাব্যথার মতো সমস্যা দেখা দেয়। জেলা প্রশাসন থেকে দ্রুত সহায়তা এসেছে। কিছু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়, যাতে চিকিৎসা ও রোগীর ভিড় নিয়ন্ত্রণ করা যায়।

খাবারের সংযোগে আশঙ্কা

প্রাথমিক অনুমান, শ্যুটের সেটে দেওয়া খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটেছে। খাবারের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, তবে চূড়ান্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি। কিছু আক্রান্তের পরিবার জানিয়েছে, তাদের স্বজনদের মধ্যে ভাই, বোন ও শ্যালিকাও হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রোডাকশন টিমের প্রতিক্রিয়া

ছবির পরিচালক আদিত্য ধর ব্যক্তিগতভাবে পরিস্থিতির তদারকি করছেন এবং সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। তবে প্রোডাকশন টিমের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

শ্যুটিংয়ের এই হঠাৎ ঘটনার পর পুরো সেটে সতর্কতা আরও বাড়ানো হয়েছে এবং কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি