জাপোরিঝিয়ায় রাশিয়ার জ্বালানী ট্রেনে হামলা, সব যাত্রী নিহত
রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে একটি জ্বালানীবাহী ট্রেনে হামলা চালিয়েছে ইউক্রেনপন্থি নাশকতাকারীরা। ইউক্রেনপন্থি সূত্রের দাবি, হামলায় ট্রেনে থাকা সবাই নিহত হয়েছেন।
সেন্টার ফর দ্য স্টাডি অব অকুপেশনের পেত্রো আন্দ্রেওইসেচেঙ্কো টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, “জীবিত কোনো কিছু ট্রেনে রাখা হয়নি।” তিনি আরও উল্লেখ করেন, হামলা ও হতাহতের ঝুঁকি কমাতে রাশিয়ান বাহিনী রাতে জ্বালানি পরিবহণ করত, কিন্তু তাদের এই কৌশলও কাজে আসেনি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। হামলায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এবং এটি জাপোরিঝিয়ার উরোজায়াঙ্ক ও তোকমাকের মধ্যবর্তী অঞ্চলে হামলার শিকার হয়। তবে হামলার পদ্ধতি এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, যেখানে হামলা হয়েছে, তা ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক দূরে। এর আগে ইউক্রেন নিয়ন্ত্রণের বাইরে বিভিন্ন জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছে, বিশেষ করে গত জুনে রাশিয়ার ভেতরে একাধিক ঘাঁটিতে ১০০ ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়, যা দেশটির কয়েকটি বিমানে ব্যাপক ক্ষতি করেছে।
এই ঘটনার বিষয়ে ইউক্রেন বা রাশিয়ার সরকার থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।






আপনার মতামত লিখুন