জামায়াত আমিরকে দেখতে গেলেন ড. মিজানুর রহমান আজহারী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়েছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানে জামায়াত আমিরের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলের দিকে ড. আজহারী এসে ডা. শফিকুর রহমানের খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে হাঁটাচলাও শুরু করেছিলেন।
- এরপর গত ১২ আগস্ট তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন।






আপনার মতামত লিখুন