‘ডু ইউ মিস মি’ শীর্ষক ড্রোন শো’র একটি মুহূর্তে ভেসে ওঠে এই বার্তা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘ডু ইউ মিস মি’ শীর্ষক ড্রোন শো’র একটি মুহূর্তে ভেসে ওঠে বার্তা: “আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।”
এই বার্তার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রতিক্রিয়া জানান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এক বাক্যে মন্তব্য করেন—“Self Critic”, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে।
ড্রোন শোর পুরো আয়োজন জুড়েই ছিল সরকারবিরোধী নানা বার্তা ও প্রতীকী দৃশ্য। তবে এই বার্তাটিই সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। কেউ এটিকে সরকারের আত্মসমালোচনা বলে অভিহিত করছেন, আবার কেউ বলছেন—জনগণের দৃষ্টিতে বর্তমান বাস্তবতার প্রতিফলন এটি।






আপনার মতামত লিখুন