টিএসসিতে শিবিরের প্রদর্শনী ঘিরে উত্তেজনা: নিজামী-মোজাহিদের ছবি সরালো প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদের ছবি সাঁটানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর তীব্র আপত্তির মুখে ছবি তিনটি সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঘটনাস্থলে এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে দুই পক্ষ।
মঙ্গলবার (৫ আগস্ট) এ ঘটনাকে কেন্দ্র করে টিএসসি চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ছাত্রশিবির নেতাকর্মীরা টিএসসির ভেতরে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করলেও, বাইরে স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যায় বাম সংগঠনগুলো।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম জানান, “বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কিছু ছবি নিয়ে অভিযোগ জানায়। আমরা শিবিরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা সহযোগিতা করে ছবিগুলো সরিয়ে নিয়েছে। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”
ঘটনাটি ছাত্ররাজনীতিতে নতুন করে বিতর্ক ও উত্তেজনার জন্ম দিয়েছে, বিশেষত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের নিয়ে প্রকাশ্যে এমন প্রদর্শনীকে কেন্দ্র করে।






আপনার মতামত লিখুন