গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নেতা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির অনুষ্ঠানে এসকব ঘটনা ঘটে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহলে এ ঘটনা ঘটে।
মৃত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিন ভূঁইয়ার ছেলে। পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য।
অসুস্থরা হলেন- সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন। পাকুন্দিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আল ইমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) পাকুন্দিয়া উপজেলা বিএনপি পাকুন্দিয়া, পৌর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষ্যে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। এসময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।






আপনার মতামত লিখুন