খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্বে প্রথম

দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ
দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি

বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত (রাজ্য) দুবাইয়ে। সব ঠিক থাকলে আগামী ২০২৬ সালের শুরু থেকেই চালু হবে এই পরিষেবা।

দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) দপ্তরের শীর্ষ নির্বাহী, আহমেদ হাশিম বাহরোজিয়ান আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন এ তথ্য।

গালফ নিউজকে বাহরোজিয়ান বলেন, “আমাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। আশা করছি ২০২৬ সালের জানুয়ারিতে দুবাইয়ে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে পারব। বিশ্বের প্রথম শহর হিসেবে এই পরিষেবা চালু হবে দুবাইয়ে।”

তিনি জানান, নাগরিক যানবাহনের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব সৃষ্টিকারী উড়ন্ত ট্যাক্সির প্রকৃত নাম ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট (ইভিটিওএল); তবে সাধারণভাবে এটি এয়ার বা উড়ন্ত ট্যাক্সি নামেই পরিচিতি পেয়েছে।

“যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান পরিষেবা সংস্থা জোবি এভিয়েশনের সঙ্গে ২০২৪ সালে আমাদের একটি চুক্তি হয়েছিল। সেখানে আমরা উড়ন্ত ট্যাক্সি তৈরি করে দেওয়ার জন্য জোবি এভিয়েশনকে ২০৩০ সাল পর্যন্ত সময় দিয়েছিলাম। এই সময়সীমার অনেক আগেই জোবি এভিয়েশন এই ট্যাক্সি তৈরি করে ফেলেছে”, বলেন বাহরোজিয়ান।

জোবি এভিয়েশনের তৈরি এসব উড়ন্ত ট্যাক্সি পুরোপুরি বৈদ্যুতিক। একবারের চার্জে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে ২০০ কিলোমিটারের বেশি দূরের গন্তব্যে পাড়ি দিতে পারে। প্রতিটি ট্যাক্সি সর্বোচ্চ চার জন যাত্রী, একজন পাইলট এবং একটি লাগেজ নিয়ে ওড়ার সক্ষমতা রাখে।

এই ট্যাক্সিতে মোট ৬টি প্রপেলার থাকে এবং হেলিকপ্টারের আদলে উড্ডয়ন-অবতরণ করলেও হেলিকপ্টারের চেয়ে ১০০ গুণ কম শব্দ উৎপাদন করে বলে জানিয়েছেন বাহরোজিয়ান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি