‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ: আহত অনেকে
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠান চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঞ্চে বেলুন উড়ানোর সময় হঠাৎ আগুন লেগে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বেশ কয়েকজন সামান্য থেকে গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বেলুন উড়ানোর দায়িত্বে ছিল ব্রান্ড সল্যুশনস নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। কীভাবে বিস্ফোরণ ঘটলো, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে। তবে আয়োজক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন।
আহতদের পরিচয় ও তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।






আপনার মতামত লিখুন