খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

২৪টি আর্থিক ও ব্যাংকিং সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
২৪টি আর্থিক ও ব্যাংকিং সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক

সরকার ২৪টি আর্থিক ও ব্যাংকিং-সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে। ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত সঞ্চয়পত্র এবং ২০ লাখ টাকার ঋণ গ্রহণের ক্ষেত্রে এখন থেকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে।

রবিবার (৩ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, এখন থেকে নির্দিষ্ট কিছু আর্থিকসেবা গ্রহণের পূর্বে গ্রাহককে সংশ্লিষ্ট অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ব্যাংকে জমা দিতে হবে। এতে বলা হয়, কেউ যদি ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত চালু রাখেন, অথবা খুলতে চান কিংবা ২০ লাখ টাকার ঋণ নিতে চান- তাহলে আয়কর রিটার্নের কপি বাধ্যতামূলকভাবে দিতে হবে। একইভাবে, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বিনিয়োগেও রিটার্ন বাধ্যতামূলক।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে একটি গেজেট জারি করা হয়, যেখানে করজালের আওতা বাড়াতে এসব বিধান যুক্ত করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না মানলে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা কোনও সেবা দিতে পারবে না।

নতুন নিয়মের আওতায় যে ২৪টি সেবা রিটার্ন দাখিলের সঙ্গে যুক্ত, তার মধ্যে রয়েছে- ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত, ২০ লাখ টাকার ঋণ, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র, কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া, আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন, ট্রেড লাইসেন্স ও পেশাজীবী লাইসেন্স নবায়ন, জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, অগ্নিনির্বাপণ ছাড়পত্র, নৌযান বা ট্রলারের সার্ভে সনদ, স্কুলে শিশুর ভর্তি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইত্যাদি।

সরকার বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো- কর আদায়ের পরিধি বাড়ানো, রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আর্থিক খাতে জবাবদিহি প্রতিষ্ঠা করা। একইসঙ্গে আন্তর্জাতিক ‘দ্বৈত কর পরিহার চুক্তি’র আলোকে দেশীয় আইনকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কথাও উল্লেখ করা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি