হাসপাতালে জামায়াত আমীরের খোঁজ নিলেন নাহিদ ইসলাম
হৃদযন্ত্রের জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বাইপাস সার্জারির সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।
তার শারীরিক অবস্থা জানতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আমীরে জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বাইপাস সার্জারির জন্য আমীরে জামায়াতের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেটুকু রেজাল্ট হাতে পেয়েছেন তাতে তিনি শারীরিকভাবে ফিট আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হবে।






আপনার মতামত লিখুন