খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেয়ারবাজারে কোটিপতি বিনিয়োগকারী ১৭ হাজার ৩৫৭ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
শেয়ারবাজারে কোটিপতি বিনিয়োগকারী ১৭ হাজার ৩৫৭ জন

শেয়ারবাজারে মোট বিও হিসাবের সংখ্যা কমলেও বড় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখের হিসাব অনুসারে, বর্তমানে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা ১৭ হাজার ৩৫৭ জন। আগের বছর তাদের সংখ্যা ছিল ১৬ হাজার ৯৭৬ জন। বছরের ব্যবধানে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৩৮১ জন।

অন্যদিকে, বছরের ব্যবধানে এক লাখ টাকার কম বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীর সংখ্যা ৭৫ হাজার ৪৫৭ জন কমেছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে এ ধরনের বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬৮ হাজার ৫৪৮ জন, যা আগের বছর ছিল ১৪ লাখ ৪৪ হাজার ৫ জন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৈরি করা বিও হিসাব ও বিনিয়োগকারী সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, বর্তমানে (৩০ জুন, ২০২৫ তারিখে) ৫০০ কোটি বা তার চেয়ে বেশি টাকার বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারী আছেন ৭০ জন। আর ১০০ কোটি বা তার বেশি বিনিয়োগ আছে, এমন বড় বিনিয়োগকারী আছেন ৩৪৭ জন, ৫০ কোটি বা তার চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে ৭৩৩ জনের। অন্যদিকে পুঁজিবাজারে ১০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন এমন বিনিয়োগকারী আছেন দুই হাজার ৮৯১ জন এবং এক কোটি বা তার চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে, এমন বিনিয়োগকারীর সংখ্যা ১৩ হাজার ৩১৬ জন।

বিও হিসাব সংক্রান্ত বিএসইসির প্রতিবেদনের সংক্ষিপ্তসার-

পোর্টফোলিও ভ্যালু (টাকা) বিও হিসাবের সংখ্যা
৩০ জুন ২০২৫ ৩০ জুন ২০২৪
৫০০ কোটি এবং তার ঊর্ধ্বে ৭০ ৬৮
১০০ কোটি এবং তার ঊর্ধ্বে ৩৪৭ ৩২৫
৫০ কোটি এবং তার ঊর্ধ্বে ৭৩৩ ৬৯৬
১০ কোটি এবং তার ঊর্ধ্বে ২৮৯১ ২৮৯৪
১ কোটি এবং তার ঊর্ধ্বে ১৩,৩১৬ ১২,৯৯৩
৫০ লক্ষ এবং তার ঊর্ধ্বে ২৪,২২৫ ২২,৯০৭
১০ লক্ষ এবং তার ঊর্ধ্বে ১০৪,৮৩৩ ৯৮,৩৭১
১ লক্ষ এবং তার ঊর্ধ্বে ৩৯০,৩৮৫ ৩৮৯,৫৯৪
১ লক্ষ এর নিম্নে ৮৩১,৭৪৮ ৯১৬,১৫৭
মোট ১,৩৬৮,৫৪৮ ১,৪৪৪,০০৫

বিএসইসির প্রতিবেদনে বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা অথবা বিও হিসাবের সংখ্যা কিংবা বিনিয়োগ কমছে এমন বক্তব্য সাম্প্রতিক সময়ে পরিলক্ষিত হয়েছে। কিন্তু বিষয়টি মূলত সম্পূর্ণ সত্য নয়। মূলত বিগত বছরের তুলনায় পুঁজিবাজারে বৃহৎ বিনিয়োগকারী (৫০ কোটি হতে ৫০০ কোটি টাকা এবং তদুর্ধ্ব পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিগত বছরের তুলনায় মাঝারি বিনিয়োগকারী (৫০ লক্ষের ঊর্ধ্বে ও ৫০ কোটি টাকার নিম্নের পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একইসাথে বিগত বছরের তুলনায় ক্ষুদ্র বিনিয়োগকারী (১ লাখের বেশি কিন্তু ৫০ লাখ টাকার কম  পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বিগত বছরের তুলনায় অতি ক্ষুদ্রবিনিয়োগকারী (১ লাখ টাকার নিম্নের পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যা হ্রাস পেয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি