সত্য বলায় আমাকে অস্বীকার করছে এনসিপি
নীলা ইসরাফিলের বিস্ফোরক পোস্ট
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল। সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান এবং এনসিপির নেতৃত্বের উদ্দেশে তীব্র প্রশ্নও ছুড়ে দেন।
পোস্টে নীলা লেখেন, “জাতীয় নাগরিক পার্টির কাছে আমার একটাই প্রশ্ন—আপনারা এতদিন আমাকে কীসের ভিত্তিতে রেখেছিলেন? আজ যখন আপনাদের নেতার অনাচার ও লিপ্সার বিরুদ্ধে মুখ খুলেছি, তখনই আমি আপনাদের কেউ না?”
তিনি আরও বলেন, “এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল, তখন তো সমস্যা ছিল না। এখন সত্য বললেই আমি অপরিচিত?”
নীলার ভাষ্য অনুযায়ী, এনসিপির পক্ষ থেকে তার ত্যাগ ও ভূমিকাকে দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন, যখন তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তখন তাঁকে অস্বীকার করা হচ্ছে।
এ প্রসঙ্গে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “নীলা ইসরাফিল এনসিপির কেউ ছিলেন না, তিনি শুধু নাগরিক কমিটিতে যুক্ত ছিলেন।”
এই মন্তব্যের জবাবে নীলা লিখেছেন, “আপনারা যদি মনে করেন আমি আপনাদের কেউ না, তাহলে আমার কণ্ঠ, পরিচয়, মাঠে উপস্থিতি এতদিন কেন ব্যবহার করেছেন? একজন নারী যখন অন্যায়ের প্রতিবাদ করে, তখনই কি তাঁকে দলহীন প্রমাণ করা হয়?”
তিনি প্রশ্ন তোলেন, “এই দল কি আদৌ ন্যায় ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে, না কি শুধু ক্ষমতা ও স্বার্থরক্ষার কারখানা?”
সবশেষে নীলা বলেন, “আমি কারো পরিচয়ে নয়, নিজের ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না।”।






আপনার মতামত লিখুন