খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অনাহারে ও হামলায় গাজায় আরও ৭১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
অনাহারে ও হামলায় গাজায় আরও ৭১ জন নিহত

ইসরায়েলি বাহিনীর হামলা ও খাদ্য সংকটে শনিবার (২৬ জুলাই) একদিনেই গাজা উপত্যকায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জন খাদ্য সহায়তা নেওয়ার সময় প্রাণ হারিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে ১২৭ জন মারা গেছেন, যাদের মধ্যে ৮৫ জনই শিশু। শনিবার আরও পাঁচজন ক্ষুধায় মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে ক্ষোভ বাড়তে থাকায় ইসরায়েল শনিবার রাতে ঘোষণা দিয়েছে, আজ (২৭ জুলাই) থেকে তারা কিছু ‘মানবিক করিডোর ও বেসামরিক এলাকায়’ সাময়িক যুদ্ধবিরতি দেবে, যাতে সহায়তা পৌঁছানো সম্ভব হয়। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়নি কোন এলাকাগুলো এই মানবিক বিরতির আওতায় পড়বে।

একইসঙ্গে ইসরায়েল আবারও জাতিসংঘকে সহায়তা বিতরণে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে, যদিও জাতিসংঘ ও একাধিক মানবাধিকার সংস্থা এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে। জাতিসংঘ জানিয়েছে, তারা পর্যাপ্ত নিরাপত্তা অনুমতি না পাওয়ায় সহায়তা পৌঁছাতে পারছে না।

ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে। কিন্তু মানবিক সহায়তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিমান থেকে ত্রাণ ফেলা ঝুঁকিপূর্ণ এবং কার্যত কোনো উপকারে আসে না।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ লাজারিনি একে ‘ব্যয়বহুল, অকার্যকর এবং বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে বলেন, এতে দুর্ভিক্ষ থামবে না। অবরোধ তুলে দিতে হবে, নিরাপদ চলাচলের পথ খুলে দিতে হবে।

গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, বিমান থেকে ফেলা ত্রাণ ‘প্রায় কোনো কাজে আসে না’। তিনি জানান, মাত্র সাতটি প্যালেট সহায়তা – যা এক বা আধা ট্রাকের সমান। এই ধরনের সহায়তা দিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, এই ত্রাণ ফেলা হয়েছে উত্তর গাজার একটি সামরিক নিয়ন্ত্রিত এলাকায়, যেখানে রাতের অন্ধকারে সহায়তা সংগ্রহ করা অসম্ভব প্রায়।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি