খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্লাবিত ১৬ জেলার নিম্নাঞ্চল

দুর্যোগের ছোবলে উপকূল এলাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
প্লাবিত ১৬ জেলার নিম্নাঞ্চল

শ্রাবণের ঘনঘোর অমাবস্যায় উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল গভীর নিম্নচাপে রূপ নিয়ে বাংলাদেশের উপকূল ছুঁয়ে যাওয়ার পর একটানা বাতাস, জোয়ার ও প্রবল বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলের ১৬টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজারসহ একাধিক জেলা তলিয়ে গেছে জলোচ্ছ্বাসে। কোথাও কোথাও ৩ ফুট পর্যন্ত পানি প্রবেশ করেছে লোকালয়ে। চরাঞ্চলে দেখা দিয়েছে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।

নৌ-চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ পরিবেশে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি শুক্রবার বিকেল ৩টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে এবং এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সমুদ্র উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। উপকূলীয় এলাকায় বসতবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও পুকুরে পানি ঢুকে পড়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপটি আরও দুর্বল হলেও জলোচ্ছ্বাস ও বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়ে গেছে। অপর আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ার থাকলেও নিম্নচাপ ও অমাবস্যার কারণে ১ থেকে ৩ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে ফেনীর মুহুরি ও সেলোনিয়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

বরিশাল অফিস জানায়, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নগরীর সদর রোডসহ বহু এলাকা ডুবে গেছে। বরিশাল আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘণ্টায় ১০ কিমি বেগে বাতাস এবং ২১ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। স্থানীয় নদী বন্দর কর্তৃপক্ষ সমুদ্রগামী ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে।

কলকাতা আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে ভারতের দক্ষিণবঙ্গে। পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি