খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব নাঃ সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব নাঃ সারজিস আলম

আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে আসলে, আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসররা আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে—সেই সুযোগ আর আমরা এই বাংলাদেশে দেবো না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম চাঁদপুরে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেছেন। 

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির এই পদযাত্রা সভা অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, আপনারা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, তাদের কারণে আমরা সাহস এবং উৎসাহ পাই। আমাদের আজকের এই উন্মুক্ত মঞ্চে শহীদ ও উপস্থিত আহত পরিবারের সদস্য, সহযোদ্ধা, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনাদের সহায়তায় আমরা শক্তি পাই।
এ সময় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বলেন, আমরা তদন্ত কমিটির খেলা আর দেখতে চাই না। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পেছনে কোন ব্যক্তি দায়ী, তা বের করুন। এছাড়া কোন সিস্টেম দায়ী? কোন প্রতিষ্ঠানগুলো দায়ী? সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে এমন ধ্বংসের পরে আর কোনো চুরির খেলা দেখতে চাই না। এই ঘটনায় আমরা যাদেরকে হারিয়েছি, যারা আহত এবং নিহত হয়েছে, তাদের প্রত্যেকের কাছে সর্বোচ্চ দিয়ে এই সরকারকে দাঁড়াতে হবে। যারা দায়ী হবে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে এবং এই সরকারকে সেই দায়িত্বও নিতে হবে।

সভায় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সমন্বয়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব উল আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুবুল আলম, এনসিপি যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি