ইংরেজিতে সচিবালয় বানান পারলে ছেড়ে দেব,শিক্ষার্থীকে পুলিশ, অতঃপর
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে মঙ্গলবার (২২ জুলাই) বিক্ষোভ করেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে তারা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিতে থাকেন। পুলিশের বাধা ও উত্তেজনার একপর্যায়ে এক শিক্ষার্থীকে আটক করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
পরে সেই শিক্ষার্থীকে ইংরেজিতে ‘সেক্রেটারিয়েট’ শব্দের বানান জিজ্ঞেস করেন ডিসি মাসুদ। শিক্ষার্থী বানান করে ‘SECETARY’ বললে, ডিসি বলেন, ‘তুমি তো সব উল্টাপাল্টা করতেছ, বানান পারো না, ছাড়ব কীভাবে?’
ডিসি এরপর শিক্ষার্থীকে এইচএসসি’র পূর্ণরূপ জিজ্ঞেস করলে তিনি প্রথমে বলেন, ‘হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট’। ডিসি তখন বলেন, ‘সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো এসএসসি’। পরে শিক্ষার্থী শুধরে বলেন, ‘হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট’। তখন উপস্থিত পুলিশ সদস্যরা হাসতে থাকেন। পরে ডিসি তাকে ছেড়ে দেন।






আপনার মতামত লিখুন