হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে জাসদ সভাপতি হাসানুল হক ইনু
রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশ পরিদর্শক (নি.) মো. বায়েছুল ইসলাম খান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালতে ইনুকে হাজির করে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, মামলাটি বৈষম্যবিরোধী আইনে দায়ের করা হয়েছে।
হাসানুল হক ইনু দেশের রাজনীতিতে একজন পরিচিত ও প্রবীণ নেতা। সাবেক মন্ত্রী ও দীর্ঘদিনের সংসদ সদস্য হিসেবে তিনি বিভিন্ন সময়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে এ ধরনের মামলায় গ্রেপ্তার দেখানো সাংবিধানিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্ব বহন করছে।






আপনার মতামত লিখুন