বিএনপি’র বর্তমান দশা

গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনৈতিক দল বিএনপি’র প্রতি এই দেশের সাধারণ মানুষের আস্থা,ভালোবাসা আগের চেয়ে বহুগুণ বেড়ে গিয়েছিল। আওয়ামী দুঃশাসনের প্রায় ১৭ বছরে সবচেয়ে বেশি বিএনপি’র নেতাকর্মীরা নির্যাতনের শিকার হতে হয়েছিল। সেই দিক থেকেও দলটির প্রতি মানুষের আলাদা একটা সিমপ্যাথী কাজ করেছে। এমন কি রাষ্ট্রক্ষমতায় দেখতে অধিকাংশ নবীন ভোটারসহ প্রবীণ নাগরিকগণও বিএনপিকেই ভেবে রেখেছিলেন। তরুণ প্রজন্ম আনুপাতিক হারে অনেকটা বেশিই বিএনপি’র পতাকাতলেই সংগঠিত ছিলো।
পলাতক স্বৈরাচার ব্যতীত দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিল বিএনপি’র সঙ্গে ঘেঁষা। কিন্তু এমন কি হলো যে, মাত্র ১১মাসেই এই তুমুল জনপ্রিয়তা প্রায় অর্ধেকে নেমে এলো!
মাঠপর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপ চারিতার সুত্রে জানা যায়, প্রচুর চাঁদাবাজি, দখলসহ নানান সিন্ডিকেট বাণিজ্যের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আগে যে পরিমাণ চাঁদার হার ছিলো, এখন সেই চাঁদার পরিমাণ প্রায় দ্বিগুণ। ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা দখল বাণিজ্য সহ মাদক কারবারের নিয়ন্ত্রণ পর্যন্ত বিএনপি’র এলাকাভিত্তিক কতিপয় নেতার কব্জায়। একেবারে নিম্ন আয়ের ব্যবসায়ীরাও, ইউনিট পর্যায়ের পাতি নেতা হতে নিস্তার পাচ্ছে না। এতে করে মানুষের মনে বিরুপ প্রভাব পড়তে শুরু করে।
এই সুযোগটা বেশ ভালোভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলো কাজে লাগাতে শুরু করে। তারা মানুষকে বুঝাতে থাকে, এই দেশের শাসন ব্যবস্থা বিএনপি’র হাতেও নিরাপদ নয়। যা জনগণের মনে বেশ প্রভাব ফেলে।ইতোমধ্যে যোগ হয় নেতৃস্থানীয় কতিপয় জাতীয় নেতার কিয়দংশ ভারত প্রিতি বক্তব্য। যা এই দেশের বৃহদাংশ জনগণ ব্যপারটা ভালোভাবে নিচ্ছে না। পাকিস্তানীদের সঙ্গে আমাদের যুদ্ধ হলেও, আমরা ভারতকে আজন্ম শত্রু ভাবতেই বেশি পছন্দ করি। যদিও ভূরাজনীতির কৌশলগত কারণে পাশবর্তী রাষ্ট্র ভারতকে পাশ কাটিয়ে, অনেক কিছুই করা সম্ভব হয়ে উঠে না। এতে করে রাজনীতিবিদদের অনিচ্ছাকৃত অনেক অদৃশ্য ইশারা মেনে নিতে হয়। তবে সেইসব ব্যপারে খুব কৌশলী হতে হবে। তানা হলে আমজনতা মানসিকভাবে মেনে নিতে পারবে না। এবার আসি বিএনপি’র মধ্যে চাঁদাবাজ, দখলদার, হায়েনা গুষ্ঠি কারা।
বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলো, পরবর্তীতে পলাতক স্বৈরাচারের দোসরদের সঙ্গে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করে দিব্যি আরাম আয়েশে কাটিয়েছে গত প্রায় ১৭ বছর। এরাই আবার জুলাই বিপ্লবের পর বিএনপি’র কাঁধে ভর করে। তাদের কাছে রয়েছে অঢেল কালো টাকা। যে যার পেশী শক্তি বৃদ্ধির জন্য এলাকার পাতি মাস্তান, টোকাই,ভবঘুরে সহ বিগত স্বৈরশাসকের দল আওয়ামীলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদেরকে দলে টেনে নিলো। আর এতেই ঘটলো বিপত্তি। বিএনপি’র ত্যাগী নেতাকর্মীরা দিনদিন কোণঠাসা হতে লাগলো। এই সুবাদে হাইব্রীড গুষ্ঠি শক্তপোক্ত হয়ে উঠতে লাগলো।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার বলতে থাকলেন, সামনের নির্বাচন যতোটা সহজ ভাবতেছেন, আদতে ততোটা সহজ হবার নয়। লীগের সাথে সম্পৃক্ত ছিলো এমন কাউকে দলে টানবেন না। ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে শুনে কার কথা। এমন একটা ভাব যেনো বিএনপিই ক্ষমতায় কিংবা বিএনপিই গঠন করবে আগামির সরকার । এতে দিনকে দিন সুবিধাভোগী শ্রেণি, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের পদ পদবীধারী- কতিপয় নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া। যেনো লাগাম টানার কেউ নেই। আলোচিত কিছু ঘটনায় সাংগঠনিক কার্যক্রম হতে বহিস্কার করেও বেপরোয়া নেতাকর্মীদেরকে থামানো যাচ্ছে না। এই সুবিধাবাদীরা মার্কেট, মসজিদ,পঞ্চায়েত সহ বিভিন্ন কমিটিতে পর্যন্ত বিগত দিনের আওয়ামী দোসরদেরকেই বহাল/পদায়ন করে যাচ্ছে। যেখানে খোদ বিএনপি’র দুর্দিনের নেতাকর্মীদের পর্যন্ত করে রাখছে বঞ্চিত। এসব কারণে বিরক্ত হয়ে, খেদ প্রকাশ করে দলের একোনিষ্ঠ ত্যাগী নেতাকর্মীরা ।
কারো কারো মনে ক্ষোভ জমে বিক্ষুব্ধ। সেই সঙ্গে বিএনপি’র কাছাকাছি থাকা, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ঠুনকো বিষয় নিয়ে দিনে দিনে বেশ দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। গণমানুষের দল বিএনপি’র আরো দুটো উল্লেখ যোগ্য দুর্বলতা বেশ প্রকট, এরা সেভাবে নিজস্ব কোন গণমাধ্যম ও অনলাইন এক্টিভিটিস্ট এখনো তৈরী করতে পারে নাই। দলের ভেতর থাকা মেধাশক্তি সম্পন্ন নেতাকর্মী চিহ্নিত করে, এদেরকে যথোপযুক্ত মূল্যায়ন ও পাশাপাশি ভার্চুয়াল কমিটি গঠনের মাধ্যমে তাদেরকে ব্যবহার করতে হবে। মেধাবী ও দক্ষ নেতাকর্মীরা কারো লেজুড়বৃত্তি করার দ্বারা নিজেকে জাহির করতে পছন্দ করে না। এদেরকে খুঁজে নিতে হবে। সভা সমাবেশের বক্তৃতায় ত্যাগীদের মূল্যায়ন করার আশ্বাস যেনো ফুলঝুরি না হয় সেদিকে সজাগ থাকতে হবে।
সময় এখনো ফুরিয়ে যায়নি, যতটুকুন জনবিচ্ছিন্নতা ঘটেছে তা বিএনপি’র পক্ষে উত্তরণ করা মোটেও অসম্ভব না। দিন শেষে দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী, রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে পছন্দের তালিকায় শীর্ষে রাখে। আজ হতেই বিগত ১১ মাসে ঘটা দলের ভুল ভ্রান্তিগুলো চিহ্নিত করে শুধরে নিতে হবে। পরিহার করতে হবে মিছিল-সভাসমাবেশের আলোচনায়, জুলাই বিপ্লবের সঙ্গী অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বিরুপ মন্তব্য। রাজনীতিবিদদের ব্যক্তিগত চরিত্র হনন, গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড দিয়ে স্যোশাল মিডিয়ায় প্রচার প্রচারণা রোধ করতে হবে। মনে রাখতে হবে এসবের সঙ্গে যারা জড়িত,তারা মূলত দলের শত্রু। বর্তমানে জনগণ রাজনীতির মঞ্চে বিষেদাগার একদমই পছন্দ করে না। তারা চায় গঠনতামূলক বক্তব্য।
হিংস্র আওয়ামী সরকারের মত বিএনপি’র কর্ণধাররাও এমন কোন আওয়াজ না তুলুক, যা জাতিকে মনসতাত্ত্বিক ভাবে বিভক্ত করে। বিশেষ করে জেন জি প্রজন্ম ৫৪ বছর আগে ফিরে যাওয়ার চাইতে, তারা জাপানিজদের রাষ্ট্র নীতির দিকে খেয়াল করে। দিল্লি-পিন্ডি এসব শ্লোগান শুনার চেয়ে, তারা প্রকৃত অর্থেই মালয়শিয়া-সিঙ্গাপুরের আদলে দেশের উন্নয়নের দিক নির্দেশনা/পরিকল্পণা শোনার আগ্রহী।
আমজনতার মেজাজ মর্জি চাওয়া পাওয়া এসব বুঝার জন্য মাঠপর্যায়ে নীতিনির্ধারকদেরকে মিশতে হবে। দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের সমন্ময়ে জনগণের বক্তব্য শুনে, তা উপর মহলে জানানোর মত কমিটি গঠন করে দিতে হবে। দলের শৃঙ্খলা বিরোধীদের কাগুজে বহি—- ষ্কারের পাশাপাশি দৃশ্যমান আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণের কাছাকাছি পৌঁছে তাদের চাওয়া পাওয়া আশা আকাঙখার প্রতি খেয়াল করতে হবে। গভীরভাবে বুঝতে হবে বিএনপি’র প্রতি, তারা কী ধরণের প্রত্যাশা করেন। বিএনপি গণমানুষের দল ছিলো আছে ভবিষ্যৎও তাই থাকবে এরকমটা বুঝাতে হবে।
এই দেশের রাজনৈতিক দল গুলোর ভেতর গুটিকয়েক চাঁদাবাজ নেতাকর্মী থাকবেই। তারা চাঁদাবাজি করবেই। এরকমটা এই জাতি মনেপ্রাণে বিশ্বাস করে। এর থেকে বের হয়ে আসতে, আরো অনেক সময়ের প্রয়োজন। তাই বলে দলের নীতিনির্ধারক ও জনগণকে নিরাশ কিংবা প্রতিরোধ্য করার মানসিকতা হারানো যাবে না। এই দেশে চাঁদাবাজি কম বেশি সব দলের নেতাকর্মীরাই করে থাকে। কিন্তু সেটা যদি হয় সামান্য ৫০/১০০ টাকা মাত্র,তাহলেত সেটা দেশব্যাপী দুর্ঘন্ধ ছড়াবেই। কারণ এত স্বল্প চাঁদা প্রদানকারীরা একেবারেই নিম্ন আয়ের আমজনতা।
যার ফলে মানুষের মুখে মুখে চাঁদাবাজদের রাজনৈতিক দল ও ছত্রছায়ায় থাকা নেতার নামটা, অত্যন্ত দ্রুতগতিতে সমাজে বিরুপ প্রভাব বিস্তার করে। অথচ অনেক দলের নেতাকর্মী রয়েছে, যারা শতকোটি টাকা পর্যন্ত চাঁদাবাজি করে থাকে। আমজনতা সেটা জানেই না। জানলেও চা’য়ের টেবিলে তেমন ঝড় তুলে না। সোজা কথায় বিএনপি’র বর্তমান দশা হলো “গু খায় সব মাছেই – কিন্তু নাম পড়ে ঘাউড়া মাছের”।
বিশেষ করে নেতৃবৃন্দদের বক্তব্য রাখার সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়াকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুসরণ করতে হবে। অশালীন অশ্রাব্য ভিত্তিহীন বক্তব্য নিউ জেনারেশনত দূরে থাক প্রবীণ ভোটারদেরও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। জুলাইবিপ্লবের পর নতুন বাংলাদেশে কারাগার মুক্ত বেগম জিয়ার জাতির উদ্দশ্যে রাখা বক্তব্যে, একটি বারের জন্যও পলাতক শেখ হাসিনার নামটি উচ্চারণ করেন নাই।
যা জাতির কাছে বেশ পছন্দনীয় হয়েছে। সেইরকম সাবলীল,গুছানো ও পরচর্চাহীন বক্তব্যের ধারাবাহিকতা জনাব তারেক রহমানও বজায় রেখেছেন। এটা একটি উল্লেখযোগ্য ইতিবাচক দিক। কারণ জাতি এখন অবাধ তথ্যপ্রযুক্তির কল্যাণে অনেক সচেতন। তারা এখন চর্বিতচর্বণ বক্তব্য শুনার চাইতে, আদতেই দেশ ও দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন কীভাবে হতে পারবে সেই দিক নির্দেশনা শুনতে/ জানতে অধিক আগ্রহী। ত্যাগী নেতাকর্মীদেরকেও এই ক্ষেত্রে তাদের মান অভিমান ভুলে দলের জন্য বিগত দুর্দিনের মতোই পাশে থাকতে হবে।
মনে রাখতে হবে দল বেকায়দায় পড়লে ত্যাগীরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে থাকে। এরা বসন্তের কোকিলের মত আচরণ করতে চাইলেও, দলের প্রতি ভালোবাসা ও নীতি নৈতিকতা বোধের কারণে ঘরে বসে থাকতে পারে না। এটাই ধ্রুব সত্য। পরিশেষে আবারো লিখছি অতি দ্রুত গত ১১মাসের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। নয়তো ভোটের মাঠে বিএনপিকে, চরম পস্তাতে হলে আশ্চর্য হওয়ার মত কিছু হবে না।
লেখকঃ গণমাধ্যমকর্মী, লেখক এবং রাজনীতিবিদ।
[মতামত কলামে প্রকাশিত লেখা লেখকের একান্ত নিজস্ব মতের প্রতিফলন। সম্পাদকীয় নীতির সাথে এর মিল নাও থাকতে পারে। মতামত কলামের লেখার জন্য পত্রিকা কর্তৃপক্ষ কোনওভাবে দায়বদ্ধ নয়। মুক্ত মতের স্বাধীনতার প্রতি সম্মান জানায় দৈনিক স্বদেশ বাংলা।]






আপনার মতামত লিখুন