খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আলোচিত স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
আলোচিত স্ত্রী-সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরুলের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। তাকে বর্তমানে ভালুকা মডেল থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পেছনের মোটিভ ও অন্যান্য তথ্য গণমাধ্যমে জানানো হবে।

এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে তিনটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
নিহতদের স্বামী রফিকুল ইসলাম ঘটনার সময় রাতে কর্মস্থলে ছিলেন। সকালে বাসায় ফিরে তালা লাগানো দেখে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তিনটি ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান।

নজরুল ইসলাম ছিলেন রফিকুল ইসলামের ছোট ভাই এবং একই বাসার পাশের কক্ষে থাকতেন। ঘটনার পর থেকে নজরুল পলাতক ছিলেন। নিহত ময়নার বড় ভাই জহিরুল ইসলাম রাতেই ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে নজরুলকে প্রধান আসামি করা হয়। আরও ১-২ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম গাজীপুরের একটি হত্যা মামলায় দুই বছর কারাবরণ করেছিলেন। মাত্র আড়াই মাস আগে বড় ভাই রফিকুল ইসলাম ৪০ হাজার টাকা দেনা করে তাকে জামিনে মুক্ত করেন। এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস করছিলেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন,“ঘটনার মূল রহস্য উদঘাটনে নজরুলকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

ওয়াটা কেমিক্যালস লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

এছাড়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং