জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আজ
জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালাকে ঘিরে আজ (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হবে ‘জুলাই উইমেন্স ডে’। দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকবে অডিও-ভিডিও প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন শো।
এই আয়োজনগুলো বাস্তবায়ন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি—যৌথভাবে।
এ ছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’।






আপনার মতামত লিখুন