খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঘুমের ঘরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, চাচাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
ঘুমের ঘরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, চাচাকে কুপিয়ে জখম

জামালপুরের মাদারগঞ্জে গভীর রাতে ঘরের ভেতরে ঢুকে মাসুদ (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই ঘটনায় তার চাচা রুবেল (২২)-এর গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি এলাকার একটি বাড়ি থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ ওই এলাকার সম্রাট মিয়া ওরফে সভা প্রামাণিকের ছেলে এবং গুরুতর আহত রুবেল একই এলাকার আলতাফুর প্রামানিকের ছেলে।

জানা গেছে, নিহত মাসুদ ও আহত রুবেল সম্প্রতি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার রাতে রুবেলের ভাই ফরিদুল ইসলাম সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে আনতে পরিবারের অন্য সদস্যরা ঢাকায় যান। এ অবস্থায় রুবেল একা বাড়িতে ছিলেন। পরে তিনি ভাতিজা মাসুদকে রাত যাপনের জন্য ডেকে আনেন। সঙ্গে ছিলেন এলাকার বন্ধু শামীম।

তিনজন একসাথে রাত ১১টা পর্যন্ত খাওয়া-দাওয়া করে গল্প করেন। এরপর শামীম নিজ বাড়িতে ফিরে যান। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে মাসুদের বুকের ওপর ছুরিকাঘাত করে হত্যা করে এবং পাশেই ঘুমিয়ে থাকা রুবেলের গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়।

পরদিন সকাল সাড়ে ১০টার দিকে মাসুদের ছোট ভাই মামুন ঘুম থেকে না ওঠায় তাদের ডাকতে যান। বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, বিছানায় মাসুদের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। পাশেই গুরুতর আহত অবস্থায় রুবেল ছটফট করছিলেন। এরপর স্থানীয়দের সহায়তায় রুবেলকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে।মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন,নিহতের বুকে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শামীম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি