ববির ক্যাফেটি-রিয়ার খাবারে পোকা, চিরকুট লিখে অভিনব প্রতিবাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় ক্যাফেটি রিয়ার হালুয়াতে পোকা পেয়েছে এক শিক্ষার্থী। আজ (৯ই জুন) সন্ধ্যাই পোকাটি পাওয়া যায়। ঐ শিক্ষার্থী খাবারের বাকি অংশ না খেয়ে একটি চিঠি ও ১০টাকা রেখে চলে যান।
ভুক্তভোগী শিক্ষার্থী চিঠিতে লিখেন,” মামা, আপনার হালুয়াতে পোকা পাওয়া গেছে। হালুয়ার দাম ১০টাকা রেখে চলে গেলাম।প্রত্যক্ষ দর্শী কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগী একজন মেয়ে শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী বাংলা বিভাগের শিক্ষার্থী তানভীর বলেন,” ক্যাফের মামা ওনাকে (ভুক্তভোগী শিক্ষার্থী) খাবার দিয়ে চলে গেছেন।খাবারের মধ্যে পর্যায় তিনি পোকা পেয়ে একটি চিঠি লিখে চলে যান”
প্রত্যক্ষদর্শী বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাজিব বলেন,” ক্যাফেতে মানসম্মত খাবার পাওয়া যায় না। প্রশাসন এটা নিয়ে সচেতনমূলক কাজ করা প্রয়োজন। আমরা অনেক বার বলেছি, কিন্তু এ বিষয় সেরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি।
তিনি আরো বলেন,” এর আগেও ক্যাফের এ সকল বিষয় একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সচেতনমূলক কাজ ও নিয়মিত মনিটরিং করলে এ বিষয়গুলো আর ঘটবে না বলে, আমি মনে করি।”
তারা অভিযোগ করেন,” ক্যাফেতে খাবারের মানের তুলনায় দাম বেশি নেওয়া হয় এবং ক্যাফের পরিবেশ ও অস্বাস্থ্যকর।তারা দাবি জানান,” ক্যাফেতে খাবারের দামসহ তালিকা থাকা উচিত এবং খাবারে মান ও বৃদ্ধি করা প্রয়োজন।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ক্যাফেটিরিয়া রয়েছে। এর আগেও ক্যাফেটি রিয়ার খাবার নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল। এই এনিয়ে প্রশাসনের নীরব ভূমিকা দেখা যায়।






আপনার মতামত লিখুন