সূচক ও শেয়ারদর উভয়ই ঊর্ধ্বমুখী, ডিএসইতে লেনদেনে চাঙ্গাভাব
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরু করেছে মূল্যসূচক ও বেশির ভাগ শেয়ারদরের উত্থানে। বাজারজুড়ে রয়েছে চাঙ্গাভাব।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় (বেলা ১১:৩০ পর্যন্ত) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯.৯৯ পয়েন্ট বেড়ে ৫,০২১ পয়েন্টে পৌঁছেছে।
এ সময় অন্যান্য সূচকের অবস্থান ছিল এমন:
শরিয়াহ সূচক (ডিএসইএস): বেড়েছে ৭.০০৮ পয়েন্ট, নতুন অবস্থান ১,০৯০ ,ডিএস-৩০ সূচক: বেড়েছে ৭.৩২ পয়েন্ট, নতুন অবস্থান ১,৮৮২
প্রথম দেড় ঘণ্টায় মোট লেনদেন হয়েছে ২৪৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।এই সময়ে মোট ৩৯৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে—
- দাম বেড়েছে: ২৯১টি
- দাম কমেছে: ৪৪টি
- দাম অপরিবর্তিত: ৫৯টি
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থার কিছুটা প্রত্যাবর্তন এবং নির্দিষ্ট কিছু সেক্টরের প্রতি আগ্রহ বাড়ার কারণে আজকের লেনদেনে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।






আপনার মতামত লিখুন